• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না?

কুয়াকাটা বীচ রক্ষায় মানববন্ধন — এক কণ্ঠে সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সম্প্রদায়।।

NEWS ROOM / ১৪৪ বার ভিউ
আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রিপন সাব্বির কুয়াকাটা প্রতিনিধি।

“কুয়াকাটা বাঁচাও , পর্যটন বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকত রক্ষার দাবিতে একাত্ম হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন মেরীন ড্রাইভ সড়কে এই শতাধিক লোকের উপস্থিততে মানববন্ধন হয়েছে।

এতে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানার হাতে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা পৌর বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলাম, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লিয়জ এসোসিয়েশন, কুয়াকাটা ভয়েস ক্লাব, কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক), কুয়াকাটা খাবার রেস্টুরেন্ট মালিক সমিতি, কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সুহৃদয় সমাবেশ, কুয়াকাটা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সহ স্থানীয় বাসিন্দা সহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, অব্যাহতভাবে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হওয়ার ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে, যা কুয়াকাটার পর্যটন অর্থনীতির জন্য হুমকি।
তারা দ্রুত সৈকতের সৌন্দর্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ, অবৈধ দখলমুক্তকরণ এবং ট্যুরিস্ট ফ্যাসিলিটিজ বৃদ্ধির দাবিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা বলেন, কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ — একে রক্ষা করা সবার দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি