মোঃ আল-আমিন মুন্না মনপুরা প্রতিনিধিঃ
৩০-০৬-২০২৫ ইং
ভোলার মনপুরায় কৃষি অফিস কর্তৃক ২০২৪ – ২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায়, মনপুরা উপজেলা পরিষদের সবা কক্ষে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোহাম্মদ খাইরুল ইসলাম মল্লিক, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ভোলা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ ড.শামীম আহমেদ জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ভোলা, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক,সার্বিক তত্ত্ববোধানে ছিলেন মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান তাওহীদ, সঞ্চালনার দায়িত্বে ছিলেন, মনপুরা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আকাশ সমদ্দার , উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সহ মনপুরা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দু, উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি ডাক্তার কামাল উদ্দিন মিয়া,উপস্থিত ছিলেন হাজিরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার, উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর সহ মনপুরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ , উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী মনপুরা উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা মোঃ জসিম উদ্দিন সহ জামায়েত ইসলামের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ এনায়েত উল্লাহ নূরনবী সহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন মনপুরা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অহিদুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ সীমান্ত হেলাল,উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খোকন চন্দ্র রায়, উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাসেল, দীপঙ্কর বাড়ই সহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, মনপুরা উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন,উপস্থিত ছিলেন মনপুরার বিভিন্ন এনজিও প্রোগ্রামের প্রতিনিধি, উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনপুরা উপজেলা শাখার প্রতিনিধি মোহাম্মদ নুরনবী, উপস্থিত ছিলেন এনসিপির প্রতিনিধি, উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ মনপুরা উপজেলা শাখার প্রতিনিধি, উপস্থিত ছিলেন মনপুরার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আদর্শ কৃষক কৃষাণী বৃন্দু।
প্রধান অতিথি কৃষিবিদ খায়রুল ইসলাম মল্লিক বলেন,
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর মাধ্যমে আদর্শ কৃষককে দক্ষ এবং বিচক্ষণ করে তোলার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি, তিনি বলেন মনপুরা একটি বিচ্ছিন্ন দ্বীপ তার মধ্যেও আপনাদের চাষাবাদ এবং মান উন্নয়ন আমাকে মুগ্ধ করেছে, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা মাসিক মিটিং এবং আপনাদের কার্যকলাপ রেজুলেশন করে রাখবেন এবং গ্রুপ ওয়ারি কাজ করবেন সমবায় কার্যালয় থেকে নিবন্ধন করে নিবেন ব্যাংক একাউন্ট করে নিবেন প্রতিমাসে সঞ্চয়ী হিসাব রাখবেন তাহলেই এক সময় আপনাদের সঞ্চয় দিয়ে বড় ধরনের চাষাবাদ করতে পারবেন। আপনারা যদি উদ্যোক্তা হতে চান আপনাদেরকে আমরা সহযোগিতা করব।
কৃষিবিদ ডা. শামীম আহমেদ বলেন, আপনারা সবাই চাষাবাদ করতে জানেন, তবে কিভাবে উন্নত ভাবে চাষাবাদ করতে হয় তা জানেন না, সেজন্যই আমাদের কৃষকদেরকে বিভিন্ন কৃষি প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে উন্নত চাষাবাদ করতে আগ্রহী করি , তিনি বলেন, কি সব ভাইয়েরা আপনারা আমাদের অহংকার কারণ আপনারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলান আপনারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান।আপনাদের কোন চাষাবাদ অসুবিধা হলে আমাদের মনপুরা উপজেলা কৃষি অফিসারের কাছে আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব এবং সব সময় আপনাদের আমরা পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ।
মনপুরা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ডাক্তার কামাল উদ্দিন প্রধান অতিথিকে উদ্দেশ্য করে বলেন, মনপুরা চতুর্পাশে বেরিবাধের কাজ চলতেছে কিন্তু পানি নিষ্কাশনের জন্য কোন সুইচ গেটের ব্যবস্থা করা হচ্ছে না এতে কৃষকের চাষাবাদ করার জন্য জমি উপযোগী হয়ে উঠছে না, আমি মনপুরা উপজেলা কৃষক ভাইদের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি জলাবদ্ধতা পানি নিষ্কাশন দ্রুত করার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
মনপুরা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর বলেন, মনপুরা আমাদের প্রায় পরিবারগুলোই কৃষি কাজ করি কিন্তু এদের ফসলী জমিগুলো প্রচুর পানি ভরে আছে , পানি নামার কোন ভালো ব্যবস্থা নেই , অনেকগুলো খাল আছে পুনরায় খনন করা দরকার তাহলে পানি দ্রুত নামতে পারবে, তাই আপনাদের মাধ্যমে খাল গুলো অতি দ্রুত খনন করি কৃষকের জমিগুলো চাষাবাদের উপযোগী করতে আপনাদের সহযোগিতা চাই।
মনপুরা উপজেলা জামাইয়েত ইসলামী আমির মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মনপুরা আমাদের একটি বিচ্ছিন্ন দ্বীপ এখানে কৃষকরা বিভিন্ন প্রকারের ফসল আবাদ করে থাকে, আমরা চাই কৃষকের অধিকার, কৃষকের বিভিন্ন প্রণোদনার মাল সঠিকভাবে বণ্টন হোক, তিনিও মনপুরার জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য প্রধান অতিথির নিকট আবেদন করেন, জামাইয়েত ইসলামীর আমির মাওলানা জসিম উদ্দিন আরও বলেন, কৃষি অফিসের কর্মকর্তা বৃন্দের জন্য আবাসন ব্যবস্থা করা।
উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন মনপুরা উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আহসান তাওহীদ। স্বাগত বক্তব্য দিতে গিয়ে তিনিও বলেন,মনপুরার কৃষকের চাষাবাদের এবং জলাবদ্ধতা সুইচগেটের সমস্যা, কৃষি অফিস কর্তৃক মনপুরাতে অনেকগুলো খাল পুনরায় খনন করা হয়েছে, আরও কিছু খাল খননের জন্য প্রধান অতিথিকে অনুরোধ করেন। অনুষ্ঠানের আমন্ত্রিত কৃষক বৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের কৃষি যেকোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারবেন আমরা আপনাদের যথাসাধ্য সহযোগিতা করে যাব। উক্ত অনুষ্ঠানে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমরা প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ উভয়কেই যেকোনো সংগঠনের রেজিস্ট্রেশন নিবন্ধন করে দেই আপনারা কি সব পরিবারের যারা আছেন আপনাদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস যদি নিবন্ধন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি সহযোগিতা করব।
পার্টানার ফিল্ড স্কুল কংগ্রেস সভাপতি মোঃ আল-আমিন বলেন, আমরা আগে ধান এলোমেলোভাবে চাষ করতাম যে কোন ফসলি কিন্তু যখন প্রশিক্ষণ পেলাম তখন থেকেই আমরা আধুনিক পদ্ধতিতে এবং উন্নত প্রজাতির ধান চাষ করি এবং সঠিক নিয়মে বালাইনাশক ব্যবহার করে থাকি। প্রধান অতিথির নিকট আকুল আবেদন এ ধরনের প্রকল্প কৃষকদের মাঝে এনে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার জন্য অনুরোধ করছি। আমরা মনপুরা উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ নিয়ে সেগুলোকে কৃষিকাজে বাস্তবায়ন করি।
অনুষ্ঠানের সভাপতি ও মনপুরা উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক বলেন, আমি মনপুরা আসার পর থেকে যত প্রশিক্ষণ ক্লাসে গিয়েছিলাম প্রত্যেক জায়গায় একটি কথাই বেশি বলতাম সেটি হল আপনারা উদ্যোক্ত হন এবং পার্টনার ব্যবসা করেন স্বাবলম্বী হন, তিনি বলেন আপনারা চাকরির পিছনে ছুটা লাগবে না নিজের মেধা কাজে লাগালে, চাকরি আপনার পিছনে ছুটবে।
তিনি আরো বলেন আপনারা আপনাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে ব্যবসা শুরু করুন দেখবেন একদিন সাফল্য আসবেই। তিনি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ, বিভিন্ন দলের রাজনীতিবিদ, এবং দূর দূরান্ত থেকে আগত আদর্শ কৃষকদেরকে উক্ত অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।