• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ।

বোরহানউদ্দিনে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব উদযাপিত 

NEWS ROOM / ১০৯ বার ভিউ
আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ 

ভোলা জেলা প্রতিনিধি :

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার বোরহানউ‌দ্দি‌নে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার উপ‌জেলার বিভিন্ন স্থানে হরিণাম সংকীর্তন, অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ ও সভা হয়েছে।

প‌রে বেলা ৩ টায় বোরহানউদ্দিন উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল‌্যান ফ্রন্ট এর আ‌য়োজ‌নে এক‌টি বর্ণাঢ‌্য র‌্যালী সহ হাজার হাজার ভক্ত ভাওয়াল বা‌ড়ি গৌর‌নিতাই আশ্রম ম‌ন্দির থে‌কে রথ টে‌নে বোরহানউদ্দিন পৌর বাজার,থানার মোড় সড়ক সহ উপ‌জেলার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদ‌ক্ষিন ক‌রে উপ‌জেলা কে‌ন্দ্রিয় ম‌ন্দি‌রে এ‌সে শেষ হয় ।

এ সময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান উ-জ্জামান,কৃ‌ষি কর্মকর্তা গো‌বিন্দ চন্দ্র মন্ডল,উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল‌্যান ফ্রন্টের সভাপ‌তি বাবু তপন কা‌ন্তি দে, সম্পাদক ঠাকুরদাস মিত্র,বোরহানউদ্দিন উপজেলা পূজা উৎযাপন ফ্রন্টের সাধারন সম্পাদক ও রথযাত্রা উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি,বোরহানউদ্দিন পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল‌্যান ফ্রন্ট এর সভাপতি বাবু বিল্টু চন্দ্র দাস, সম্পাদক দিপক চন্দ্র দাস,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু,কে‌ন্দ্রিয় ম‌ন্দি‌রের সভাপ‌তি বাবু নারায়ন কর্মকার, সম্পাদক নীল রতন সহ বি‌ভিন্ন ম‌ন্দি‌রের সভাপ‌তি সম্পাদকরা উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি