• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

বিএনপির নেতাকর্মীরা যদি কেউ অপরাধের সাথে জড়িত থাকে প্রমানিত হলেই দল থেকে বহিষ্কার:হাফিজ ইব্রাহিম

NEWS ROOM / ৮৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ বলেছেন, বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না,দলের কেউ যদি কোন রকম অপরাধের সাথে জড়িত থাকে প্রমানিত হলে দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে বলে ও মন্তব্য করেন তিনি।
বুধবার( ১১ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাফিজ ইব্রাহিম বলেন, নির্বাচন যখনই হোক, বিএনপি প্রস্তুত। তিনি বলেন, বিগত বিএনপির সরকারের আমলে ভোলা-২ আসনে শিক্ষা বিস্তারে স্কুল, কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে, স্বাস্থ্যসেবায় হাসপাতাল এবং নদী ভাঙ্গন রোধে সিসি ব্লক স্থাপন করা হয়েছে। আগামী নির্বাচনে এমপি নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে। বেকারত্ব দূর করতে গ্যাসভিত্তিক শিল্প- কারখানা গড়ে তোলা হবে।
মতবিনিময় সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা।
সভাপতির বক্তব্য তিনি, আগামী সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল নেতাকর্মীদেরকে কাজ করার প্রস্তুতি নেওয়ার জন্য আহবান জানান এবং দলের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কাজী মো: আজম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, যুগ্ন আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, যুগ্ন আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী, যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির সেলিম, দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন,গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কাজী,পক্ষিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর, কাচিয়া ইউনিয়ন বিএনপির দক্ষিণের সভাপতি শেখ সাদী হাওলাদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইশরাত জাহান বনি,সাচড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান অভি,পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মাতাব্বর সহ উপজেলার ৯টি ইউনিয়নের মূল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ও ছাত্রদলের সভাপতি সম্পাদক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি