• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
“ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ

ভোলায় দৈনিক বাংলাদেশ বাণীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ।।

NEWS ROOM / ১৭০ বার ভিউ
আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫




নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ

বৈষম্যের বিরুদ্ধে উজ্জীবিত বরিশাল বিভাগের জনপ্রিয় দৈনিক বাংলাদেশ বাণীর ভোলা জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সংবাদকর্মী, রাজনৈতিক ও সামাজিক শুভানুধ্যায়ীদের নিয়ে অন্যরকম এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার ( ৮ জুন ২০২৫) সকাল ১১টায় দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক আযাদ আলাউদ্দীন এর সভাপতিত্বে উপশহর কুঞ্জেরহাট গোল্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় পুনর্মিলনী। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ বাণীর উপদেষ্টা সম্পাদক সাখাওয়াত হোসাইন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি ও মুক্তবুলি ম্যাগাজিনের প্রধান সম্পাদক কবি রিপন শান, জাতীয় কবিতা পরিষদ ভোলার সহ-সভাপতি ও মুক্তবুলি ম্যাগাজিনের উপদেষ্টা শিক্ষাবিদ কবি ফিরোজ মাহমুদ, দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য নাজিউর রহমান সোহেল ও বোরহানউদ্দিন প্রেসক্লাবের সহ-সভাপতি মেজবাহউদ্দিন সম্রাট । দৈনিক বাংলাদেশ বাণীর ভোলা জেলা প্রতিনিধি এম এম রহমানের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হেলালউদ্দিন মারুফ, দ্য বিজনেস স্টান্ডার্ড পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট সাখাওয়াত প্রিন্স, দৈনিক বাংলা পত্রিকার ভোলা জেলা স্টাফ রিপোর্টার ইউসুফ হোসেন অনিক।

প্রধান অতিথির বক্তব্যে দৈনিক বাংলাদেশ বাণীর উপদেষ্টা সম্পাদক ও ভোলা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন হাওলাদার বলেন- বাংলাদেশ বাণী এখন বরিশাল থেকে প্রকাশিত হচ্ছে । আমরা চেষ্টা করছি আগামীতে কিভাবে দৈনিক বাংলাদেশ বানী পত্রিকাটিকে জাতীয়ভাবে প্রকাশ করা যায়। আমরা সকলের সহযোগিতায় ভিন্ন ধারার সাংবাদিকতা শুরু করতে চাই। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা মফস্বলে সাংবাদিকতা করেন অনেক প্রতিকুলতা ও রক্তচক্ষুকে উপেক্ষা করে একটি সংবাদ প্রকাশ করেন ; এ জন্য আপনাদের কে ধন্যবাদ জানাই। আমরা চিন্তা করছি ‘বাংলাদেশ বাণী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ করার জন্য। যাতে আমাদের এই প্রতিষ্ঠানের কোনো সাংবাদিক কোন সমস্যায় পড়লে আমরা তাকে এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতা করবো। এসময় তিনি বাংলাদেশ বাণী পত্রিকাকে আরো ডিজিটালাইজড করার ঘোষণা দেন। সভাপতির বক্তব্যে দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক আযাদ আলাউদ্দীন বলেন, গত বছরের নভেম্বর থেকে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার দায়িত্ব নেয়ার পর আমি চিন্তা করেছি কীভাবে এই পত্রিকাটিকে সামনে এগিয়ে নেয়া যায়, আপনাদের সমর্থন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাত মাসের ব্যবধানে এখন বরিশাল বিভাগে সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ বাণী। তিনি আরো জানান, বাংলাদেশ বাণীতে সত্য সংবাদ প্রকাশের পরও যদি কোনো প্রতিবেদকের নামে মামলা করা হয়, পত্রিকার পক্ষ থেকে তাকে পূর্নাঙ্গ আইনি সহায়তা করা হবে। একই সাথে সকল সাংবাদিকের জন্য ‘অনুসন্ধানী’ সাংবাদিকতার প্রশিক্ষণ’র ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি কবি এরশাদ সোহেল, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মো. নূর উল্লাহ আরিফ, লালমোহন উপজেলা প্রতিনিধি আজিম উদ্দিন খান, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম ইকরাম, ভোলা সদর উপজেলা প্রতিনিধি মো. আবদুল্লাহ নোমান, দৌলতখান উপজেলা প্রতিনিধি মাকসুদুর রহমান পাটোয়ারী, মনপুরা উপজেলা প্রতিনিধি মো. মহিব্বুল্লাহ ইলিয়াছ, কুন্জেরহাট প্রতিনিধি সিরাজুল ইসলাম, শশীভূষণ প্রতিনিধি কামরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি মো. মাকসুদুর রহমান, কামাল উদ্দিন তুহিন, মাহবুবুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি