• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে আলোচনাসভা ও বিশেষ প্রার্থনা

NEWS ROOM / ১২৯ বার ভিউ
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫



স্টাফ রিপোর্টার: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট,বোরহানউদ্দিন উপজেলা ও পৌরশাখার আয়োজনেজিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি তপন কান্তি দে’র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সম্পাদক ঠাকুর দাস মিত্র,পৌর সভাপতি বিল্টু চন্দ্র দাস,সম্পাদক দিপক চন্দ্র দাস প্রমুখ। এ সময় বক্তাগন বলেন,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন।সাবেক রাষ্ট্রপতি জিয়া খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়। দেশকে যখন তিনি সামনের দিকে নিয়ে চলেছেন সেই সময়ে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল সেনাসদস্য তাকে হত্যা করেন।থমকে যায় বাংলার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি।আলোচনার পর মন্দিরের পুরোহিত ও ভক্তদের অংশগ্রহণে বিশেষ প্রার্থনায় তাঁর আত্বার শান্তি ও দেশ – জাতির কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি