• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার।

বোরহানউদ্দিনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায়-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ

NEWS ROOM / ৯৪ বার ভিউ
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
ভোলা ২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার তত্ত্বাবধানে ১লা জুন রবিবার সকাল থেকে উপজেলার দক্ষিণ বাস স্ট্যান্ড,উত্তর বাস স্ট্যান্ড,খেয়াঘাট এলাকা,হাসান নগর,বড় মানিকা বেড়িবাঁধ এলাকায় রিক্সা চালক,অটোচালক,বাসের ড্রাইভার হেলপার,ট্রাক চাল,বিভিন্ন মাদ্রাসার ছাত্র সহ- অসহায়দের মাঝেএ খাবার বিতরণ করা হয়। বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে ৬ হাজার অসহায় দরিদ্র খেটে-খাওয়া মানুষের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রিয় নেতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারাজীবন ইসলামের জন্য কাজ করেছেন। জিয়াউর রহমানের জন্ম না হলে হয়ত বাংলাদেশের জন্ম হতো না। তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়া সারাজীবন কষ্ট করে গেছেন শুধু দেশের জনগণের মুখে হাসি ফোটাতে।আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সব সময় দেশ ও দেশের মানুষের কথা ভাবেন। তিনি দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দেশের মানুষ দেশনায়ক তারেক রহমানের দিকে তাকিয়ে আছে, তার হাতেই দেশকে নিরাপদ মনে করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া কামনা করে বক্তারা বলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া তারা বলেন, তিনি সারাজীবন জনগণের জন্য কাজ করে গেছেন। এখনো সারাক্ষণ জনগণের কথাই ভাবেন।

বাংলাদেশের ভেতরে যে ভারতীয় শক্তি আগ্রাসনের ষড়যন্ত্র করছে সবাই মিলে তা রুখে দেওয়ার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম,যুগ্ন আহ্বায়ক মনজুরুল আলম ফিরোজ কাজি, শহিদুল আলম নাসিম কাজী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ-সভাপতি সাইদুর রহমান লিটন,আলী আকবর পিন্টু,বশির আহমেদ,আব্দুর রব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম,যুবদলের সভাপতি শিহাব উদ্দিন হাওলাদার,সদস্য সচিব জসিম উদ্দিন খান,গঙ্গা পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কাজী,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার,সদস্য সচিব আতিফ আসলাম রুবেল,শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতাব্বর,সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত,পৌর যুবদলের আহবায়ক হেলাল মুন্সী,সদস্য সচিব জাফর মৃধা,উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার,পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক নোমান হাওলাদার,সদস্য সচিব শিপন হাওলাদার,পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম,
মৎস্য দলের সভাপতি ফরিদ নক্তি,সাধারণ সম্পাদক জসীমউদ্দীন,তরুণ দলের সভাপতি,সাধারণ সম্পাদক সহ উপজেলা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি