• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা

বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার শুরু

NEWS ROOM / ২০৫ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ইউসুফ হোসেন অনিক,ভোলা প্রকাশ: ভোলার বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টায় সরকারি আ:জব্বার কলেজ মাঠে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান এ মেলার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যূগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, সরকারি আ: জব্বার কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন, বোরহানউদ্দিন পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবদল যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত প্রমুখ।

শিল্প ও বানিজ্য মেলার চেয়ারম্যান মো: নাজিমউদ্দিন জানান, ভোলা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য থাকবে সামাজিক সার্কাস, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শনী শিশুদের জন্য বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর ইভেন্ট।

মেলায় মনোরঞ্জনের ইভেন্ট ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের ৩৫টি স্টল থাকবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে স্টল চলে এসেছে।
আমরা আশা করি দুই একদিনের মধ্যে মেলার আনুসাঙ্গিক কার্যক্রম সহ মেলা জমজমাট হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি