• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে শতবার ভাবুন: অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয় নিজ খামারে মাছের পরিচর্যায় ব্যস্ত অমি চৌধুরী ভোলার ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি আসিফ আলতাফ,দাদার স্মৃতিকে ধারণ করে এগিয়ে চলার অঙ্গীকার মৃত্যু নামক বৃত্তের মধ্যেই জীবনের যাত্রা ‎বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত দারিদ্র্যকে জয় করে সফলতার শিখরে: চরফ্যাশনের কৃতি সন্তান মোঃ জাকির হোসেন ভোলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ১ জুন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন — মোঃ মিজান মেহেন্দিগঞ্জে অটোচালকদের স্বেচ্ছাচারিতা,অ/তি/রি/ক্ত ভাড়া আদায়ে যাত্রীদের ক্ষোভ ভোলার গ্যাসে জ্বলছে দেশের বাতি,অথচ / অ/ন্ধ/কারে ভোলাবাসী!

তজুমুদ্দিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম

NEWS ROOM / ১৫১ বার ভিউ
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ 

ভোলা, ১৬ এপ্রিল ২০২৫: ভোলার তজুমুদ্দিন উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক তজুমদ্দিন উপজেলার দালালকান্দি এলাকায় বিসিজি আউটপোস্টে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে ৩৬০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এই ক্যাম্পেইনে নেতৃত্ব দেন সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. মতিউর রহমান (এমপিএইচ, এএমসি) এবং মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জেসমিন আক্তার (এএমসি)।

চিকিৎসাসেবা ছাড়াও জলবসন্ত রোগ প্রতিরোধ, অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ জাল ব্যবহার, বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌপথে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে স্থানীয় মৎস্যজীবীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি