জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার
ভোলা জেলার সদর উপজেলাধীন ভেদুরিয়া এলাকায় দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসাবে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন বিসিজি,ভোলায় কর্মরত একটি টিম।
অভিযান সম্পর্কে সকাল সারে ১১ টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের অপারেশন শাখার স্টাফ অফিসার লেঃ কমান্ডার রিফাত আহমেদ বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে চার এপ্রিল ২০২৫ ভোলা জেলার সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনাকালে ৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে দেশীয় আগ্নেয়াস্ত্র,হাত বোমা ও মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন,”আটককৃত সন্ত্রাসী মোঃ জাহাঙ্গীর(৬৫),মোঃ মঞ্জু(৩৫), মোঃ জিয়া(৩০), আব্দুল আব্বাস(৩০) ও মোঃ সেলিম(২৬) কে গ্রেফতার করার সময় তাদের কাছে থাকা ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র,২১ টি হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবাহ ট্যাবলেট (মাদকদ্রব্য) ও নগদ ৪৪ হাজার ৫ শ ১০ টাকা জব্দ করা হয়েছে।
রাত ২ টায় চলাকালীন অভিযানে গ্রেফতারকৃত ভেদুরিয়া এলাকার বাসিন্দা এসব সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজী, সন্ত্রাসী সহ বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। এলাকার জনগণ কোস্টগার্ডের শরণাপন্ন হলে কোস্টগার্ড সেখানে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসীদের আটক করতে সক্ষম হয়।
কোস্টগার্ডের ভোলা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে, ধৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে”।
উল্লেখ্য কোস্টগার্ডের আওতাধীন ভোলা জেলাসহ সকল উপকূলীয় এলাকায় ২৪ ঘন্টা টহল জারির ফলে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরনসহ সকল অপরাধ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এবং কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই অফিসার।
সংবাদ সম্মেলনের সময় কোস্টগার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।