• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ

NEWS ROOM / ১৩৫ বার ভিউ
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে ১০ কেজি পরিমাণ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর কর্তৃক ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় ১০ কেজি করে ভিজিএফের এ চাল বিনামূল্যে বিতরন করা হয়েছে।
১৬ ই মার্চ রবিবার সকাল ৮ টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ চাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন কাচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফিরোজ হাওলাদার।
এ বিষয়ে জানতে চাইলে,কাচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফিরোজ হাওলাদার বলেন,৯ ওয়ার্ডের অসহায়-দুঃস্থ মানুষের মাঝে যাচাই-বাছাই করে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে,ইউনিয়নে যারা সবচাইতে দরিদ্র সবাই চাল পেয়েছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা ও চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অমল চন্দ্র দে সহ সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি