• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ।

বোরহানউদ্দিনে ইউএনও এর নেতৃত্বে ৩ টি ইট ভাটায় অভিযান ৫ লাখ টাকা জরিমানা

NEWS ROOM / ১০৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে দেউলা ও কাচিয়া ইউনিয়নের ৩ টি ইট ভাটায় ইউএনও মোঃ রায়হান-উজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে প্রায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার ১১ মার্চ দুপুর থেকে বিকাল পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে দেউলা ইউনিয়নের আমিন ব্রিকস (এএন) এবং কাচিয়া ইউনিয়নের রাকিব ও এফএম ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আমিন ব্রিকস (এএন) ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো এবং অনুমতি ব্যতীত কৃষিজমির মাটি ব্যবহারের দায়ে সজল আহাম্মেদ(২৬)-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং অনুমতি ব্যতীত ইটের কাঁচামাল হিসেবে কৃষিজমির মাটি ব্যবহার করায় রাকিব ব্রিকস এর বেলায়েত হোসেন (৬৫) এবং এফএম ব্রিকস এর আবুল হোসেন (৫৫)-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর সংশ্লিষ্ট ধরায় যথাক্রমে ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রয়োজনীয় অনুমোদন না নেয়া পর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস, বোরহানউদ্দিন, ভোলা।

এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি