• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

ভোলায় মাদক কারবারিদের হামলায় এএসআই আহত

NEWS ROOM / ১৪৫ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালীরহাট বাজার সংলগ্ন এলাকায় আবাসন প্রকল্পের পাশে মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন বোরহানউদ্দিন থানার এএসআই কামরুল।

স্থানীয় মাদক কারবারি আকবারসহ প্রায় ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশের ওপর এ হামলা চালায়।

মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের ডিলার আকবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মাদকসহ আকবারকে আটক করলে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে এএসআই কামরুলকে গুরুতর জখম করে। এরপর আকবার ও আল আমিনের নেতৃত্বে একটি মাদকচক্র পুলিশের হাতকড়াসহ পালিয়ে যায়।

গুরুতর আহত এএসআই কামরুলকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, কাচিয়া ইউনিয়নে মাদকের বিস্তার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কালীরহাট বাজার এলাকায় মাদক কারবারি ও জিন প্রতারক চক্রের প্রধান আল আমিন ও আকবারের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশকে পিটিয়ে জখম করে হাতকড়া নিয়ে পালিয়ে যায় পুরো মাদকচক্র।

স্থানীয় সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে প্রশাসনের চিরুনি অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের পরিবারকেও আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি