• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ।

ভোলায় অনুমোদনবিহীন ১টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা,ইটভাটা বন্ধের নির্দেশ

NEWS ROOM / ১২৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে অনুমোদনবিহীন ১টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৪ মার্চ মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিএমবি ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় কৃষি জমিতে ইটা ভাটা স্থাপন করে ফসলি জমি ইটের কাচামাল হিসেবে ব্যবহার করায় এর সত্ত্বাধিকারীকে ইট প্রম্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধরায় ২,০০,০০০(দুই লক্ষ) টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ফায়ার সার্ভিসকে ইট ভাঁটাটি বন্ধের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়।
অভিযান সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদি হাসান আজকের পত্রিকা কে আরো জানান,জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি