• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ।

স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয়ের পক্ষ থেকে বিএনপি’র আহবায়ক মাফরুজা সুলতানা কে সম্মাননা স্মারক প্রদান

NEWS ROOM / ১০৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয়ের পক্ষ থেকে ভোলা ২ আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটি অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিনী বোরহানউদ্দিন উপজেলা বিএনপি আহ্বায়ক মাফরুজা সুলতানা কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বাসভবনে স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয়ে বার্ষিক ক্রীড়া,সাহিত্য,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং স্কুলের বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে এ সম্মাননা স্মারক তুলে দেন স্কুলের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বিএনপি’র আহবায়ক মাফরুজা সুলতানা বলেন,স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয় ১৯৯৯ সাল থেকে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করে আসছে,আশা করি সামনের দিনগুলোতে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাবে।তিনি আরো বলেন,প্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি সাহিত্য,সাংস্কৃতিক যে কোন বিষয়ে আমি সর্বাত্মক সহযোগিতা করব।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয়ের পরিচালক ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শহিদুল আলম লিটন চৌধুরী,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু,স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয়ের পরিচালক মোঃ রিপন চন্দ্র দে,স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয়ের সহকারি প্রধান শিক্ষক ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি