• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার শ্রদ্ধা নিবেদন

NEWS ROOM / ১৫০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে বোরহান উদ্দিন উপজেলা বিএনপি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বোরহানউদ্দিন উপজেলা শহীদ মিনারে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে মাফরুজা সুলতানা পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ১২ টা ১ মিনিটে বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…. বাজানো হয়।
বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সেখানে নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,যুগ্ন আহবায়ক মনজুরুল আলম ফিরোজ কাজী,উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম,উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিন খান,পৌর বিএনপি’র সহ-সভাপতি সাইদুর রহমান লিটন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার,পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি