• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় কাল গণমিছিল ভোলায় দিনদুপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ ভরি স্বর্ণালংকার লুট ভোলার সঙ্গে ঢাকার সড়কপথে সরাসরি সংযোগের স্বপ্ন—প্রস্তাবিত মহাসড়ক নিয়ে অবহিতকরণ সভা ভোলায় ইয়াবার চালানসহ নারী আটক—ইলিশা ঘাটে কোস্ট গার্ডের অভিযান ভোলায় বিদ্যুৎ সংকট ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ১৪, ঘাটতি ৭ মেগাওয়াট লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

*অপারেশন ”ডেভিল হান্ট”- ভোলায় রাতভর অভিযানে ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড।*

NEWS ROOM / ১২৮ বার ভিউ
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫




জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার

বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার রাত ১২ টা হতে ভোর ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে ভোলায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে জহিরুল ইসলাম (৪২), মাইনুল হাওলাদার (৪০), মোঃ ফয়েজ হাওলাদার (৫০), মোঃ ফরিদ তহশিলদার (৪৬) কে আটক করা হয়। জানা যায় অভিযানে আটককৃত ব্যক্তিরা সকলেই আওয়ামী লীগ এর নেতাকর্মী।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য ভোলা থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি