• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ

বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন তরুণ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৮১ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সহযোগি অঙ্গসংগঠন পক্ষিয়া ইউনিয়ন তরুণ দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্য ও আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ ফেব্রুয়ারি বিকালে পক্ষিয়া ইউনিয়ন তরুন দলের সভাপতি মোঃ ফিরোজ আলমের সভাপতিত্বে পক্ষিয়া ইউনিয়ন তরুণ দলের সাধারণ সম্পাদক মোঃ আল আমিনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হাওলাদার,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন পক্ষিয়া ইউনিয়ন তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ মহাজন।
এ সময় বক্তারা বলেন, ৫ ই আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে,আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের রোষানলে পরে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু এখনো তাদের দোষররা অশান্তি ও নৈরাজ্য করে যাচ্ছে। তারা এখন এদেশের জনগণের কাছে ফেসবুক লিগ হিসেবে পরিচিত,এই ফেসবুকলীগ আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।
এ সময় তারা বলেন,ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপি আহবায়ক মাফরুজা সুলতানার নির্দেশে সকল সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তরুণ দল সব সময় তৎপর রয়েছে যদি কেউ সন্ত্রাস সৃষ্টি করতে চায় তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি