• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলার ইলিশায় ১৯ কেজি গাঁজা সহ ১ নারী মাদক কারবারি আটক 

NEWS ROOM / ৩৪১ বার ভিউ
আপডেট : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫




মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।।

ভোলায় মাদক বিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজা সহ মিতু নামে এক নারী মাদক কারবারি কে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মিতুর বাড়ি দৌলতখান উপজেলায়। তার শশুড়বাড়ি ভোলা শহরের চরনোয়াবাদ এলাকার ৫ নম্বর ওয়ার্ডে। তিনি পেশায় একজন মাদক কারবারি। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে ট্রাভেল ব্যাগে করে ফেনী থেকে ১৯ কেজি গাঁজা নিয়ে তিনি ভোলায় তার শশুড়বাড়ি এলাকায় আসেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) তাজীব উদ্দিন বলেন, মিতু একজন পেশাদার মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে মিতুকে ১৯ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার কাছে থাকা দুটি ট্রাভেল ব্যাগে এসব গাঁজা পাওয়া যায়। এসব মাদক তিনি ফেনী থেকে ভোলায় নিয়ে আসেন।

ইলিশা তদন্তে কেন্দ্র ইনচার্জ তাজীব ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে, ইলিশা ঘাটে অভিযান চালিয়ে, ১৯ কেজি গাঁজা সহ লঞ্চ ঘাট পল্টন থেকে মিতু আক্তার কে আটক করি।

মিতু আক্তার এর বিরুদ্ধে ভোলার সদর মডেল থানায় মাদক মামলা আইন প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাচনাইন পারভেজ জানান,

পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর নির্দেশনায় ভোলা জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের ধারাবাহিকতায় ইলিশা তদন্ত কেন্দ্র ইনচার্জের নেতৃত্বে ইলিশা ঘাটে একটি অভিযানে ১৯ কেজি গাঁজা সহ এক নারী কে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি