• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

ভোলায় ছাত্রলীগের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের কোটাবিরোধী বিক্ষোভ

NEWS ROOM / ১১৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা 

সারা দেশের ন্যায় কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ভোলায় সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের বাধার মুখে আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পরানগঞ্জ ভোলা নাজিউর রহমান কলেজের সামনে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে তারা।

এদিকে, মঙ্গলবার দুপুর ২টায় ভোলা সরকারি কলেজের সাধারণ ছাত্রছাত্রী ও বিভিন্ন ছাত্র সংগঠন কোটাবিরোধী আন্দোলনের ডাক দেয়। কিন্তু ভোলায় কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতি ঠেকাতে ২টার পূর্বেই ছাত্র লীগের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে ও কলেজে অবস্থান নিলে কোটাবিরোধী আন্দোলন কর্মসূচি পালন করতে পারেনি আহ্বানকারীরা। তবে দুপুর ২টার দিকে কিছু ছাত্রছাত্রী ভোলা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিলে অবস্থানকারীরা চলে যায়। পরে আন্দোলনকারীরা ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সামনে কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়।

কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থী মো. আকবর হোসেন অভিযোগ করে বলেন, দুপুর ২টায় ভোলা কলেজে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল কিন্তু কলেজে ছাত্রলীগের অবস্থানের কারণে আমরা কর্মসূচি পালন করতে পারিনি। তবে ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সামনে কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ধাওয়া করে। এ সময় কয়েকজন ছাত্রকে মারধর করার অভিযোগ করেন তারা।

এ বিষয়ে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল জানান, কোনো কর্মসূচিতে হামলা করা বা কাউকে মারধর করা হয়নি। ভোলা কলেজে সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষা চলছিলো এবং একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের ভর্তির কারনে কলেজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা কলেজে অবস্থান করি। তা ছাড়া এ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো যৌক্তিক আন্দোলনে সব সময় পাশে থাকে। কিন্তু আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকরা করা হলে তা প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় ছাত্রলীগ সচেষ্ট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি