• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভরা মৌসুমেও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই, দুশ্চিন্তায় মনপুরার জেলে পরিবার।মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানে জেলে ও মৎস্য ব্যবসায়ী; অনুকূল পরিবেশে পরিস্থিতি উন্নতির আশা মৎস্য বিভাগের।। টাইটানিকের আদলে নির্মিত হচ্ছে দেশের প্রথম আইল্যান্ড ইকোপার্ক ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম।

রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ভোলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ

NEWS ROOM / ১০৩ বার ভিউ
আপডেট : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

এম আর বিজয় বাইন ভোলাঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে জিয়া মঞ্চ। কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয় লিফলেট বিতরণ কর্মসূচি।

লিফলেট বিতরণ উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর। পরে সদর রোডের বিভিন্ন পয়েন্টে এই লিফলেট বিতরন করা হয়। এসময় তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে শহীদ জিয়ার ১৯ দফা স্বনির্ভরতা এনে দিয়েছিল। আর তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা হবে। তাছাড়া আগামী দিনে অবাধ নির্বাচনে জয়ী হলে, গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে রূপরেখা বাস্তবায়ন করা হবে বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম-আহবায়ক মো. কবীর হোসেন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন আরজু, ইঞ্জিনিয়ার আব্দুর রহিম রানা, জিয়া মঞ্চের ভোলা জেলা শাখার আহবায়ক হুমায়ুন কবীর আজম ও সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত দেড়দশকে দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে। বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বলে জানান বক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি