• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

ভোলার চরসামাইয়ায় কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

NEWS ROOM / ১৪৬ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

মোঃ হাসনাইন আহমেদ , ভোলা প্রকাশ।।

বাংলাদেশ সংখ্য গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বাজারে চরসামাইয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইয়াছিন শনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামিম নবাবের সঞ্চলালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, বশির হাওলাদার, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু, জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, সিনিয়র সহ সভাপতি এডভোকেট মো. ইউছুফ,সাধারণ সম্পাদক আবুল হাসানত তসলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরজু,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আলমগীর।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষকদলের সভাপতি মাইনুদ্দিন সাজি, সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল- মামুন, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন মাতাব্বর, সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহ হাওলাদার, ইউনিয়ন যুবদল নেতা ,সহ-সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেন , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান ,জসিম সহ ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, এই দেশকে গঠন করবে বিএনপি সেটা আপনাদের মনে রাখতে হবে। আওয়ামীলীগ গত ১৭ বছর এই দেশকে ধ্বংস করে গেছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অন্যান্য খাতের মত কৃষি খাতকেও ধ্বংশ করে গেছে। তাই কৃষি এবং কৃষকদের সুদিন ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং এর অংঙ্গ সংগঠন কাজ করে যাচ্ছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি