• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ,অভিযুক্তদের বিচার চেয়ে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠেছে ইলিয়াস,বশির ও রফিক এর বিরুদ্ধে।
এই অভিযোগ করেছেন একই এলাকার রীমা বেগম(২৭) নামে এক নারী।
সাংবাদিকদের অভিযোগ করে তিনি বলেন,আমার শ্বশুর রুহুল আমিন ৩০ বছর পূর্বে ইদ্রিস মৌলবীর স্ত্রী ফাতেমা বেগমের কাছ থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন আমরা ৩০ বছর যাবত ওই জমি ভোগ দখল করে আসতেছি,তিনি জানান “তখন স্টাম্পের মাধ্যমে প্রমাণ হিসেবে জমি তাদেরকে বুঝিয়ে দেয় এবং পরবর্তী সময়ের দলিল দিবে বলে ওয়াদাবদ্ধ হয় কিন্তু বছরের পর বছর কেটে গেল ও তারা দলিল দেয়নি কিন্তু জমি আমরাই ভোগ করে আসতেছি।
বর্তমানে আমার শ্বশুর মারা যাওয়ায় ওই জমির মালিক তাহার ছেলে মোঃ আলমগীর,মোঃ মহিউদ্দিন,সালাউদ্দিন মোঃ এরশাদ,রিয়াজ সহ তার ৬ ছেলে।
তিনি বলেন,আমরা ওইখানে একটি ঘর নির্মাণ করি এবং কাজ বর্তমানে চলমান আছে কিন্ত সোমবার ৩০ ডিসেম্বর সকালে আমাদের ঘর ভাঙচুর করে এবং আমার শ্লীলতাহানির চেষ্টা করে আমি এর উপযুক্ত বিচার চাই।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

সরজমিনে পরিদর্শন করলে মোঃ হান্নান সহ একাধিক লোকজন জানান,অভিযুক্তরা অনেকের কাছ থেকে জমি বিক্রি করবে বলে টাকা নিয়ে প্রতারণা করে জমি বুঝিয়ে দেন নি এবং মহিলাদের ওপর অত্যাচার এর ও বিচার দাবি করেন তারা এবং এলাকাবাসীর পক্ষ থেকে বিক্ষোভ করা হয় অভিযুক্তদের বিচার চেয়ে।
এ বিষয়ে অভিযুক্তের বাড়িতে যাওয়া হলে ও বাসায় কাউকে পাওয়া যায়নি এবং বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি