• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

লন্ডনে তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে দেশে ফেরায় গোলাম নবী আলমগীরকে পৌর বিএনপির ফুলের শুভেচ্ছা

NEWS ROOM / ১৩১ বার ভিউ
আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪




মোঃ হাসনাইন আহামেদ,

ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিশেষ সৌজন্য সাক্ষাৎ শেষ দেশে ফেরায় ভোলা পৌর বিএনপির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

৪ নভেম্বর সকাল ১০ টায় জেলা বিএনপির অফিস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রবের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন – জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুুল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন,ফরহাদ হোসেন মনির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পৌর বিএনপি সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সময় নেতা কর্মীরা বক্তব্যে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও দলের অগ্রগতি নিয়ে আলাপ করেন। তারা আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের পরামর্শ অনুযায়ী ভোলায় বিএনপির ভূমিকা আরও দৃঢ় হবে এবং কর্মীরা নতুন উদ্যমে কাজ করবে।

এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর জানান, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা ভোলায় বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে কাজ করব। গণমানুষের অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠান শেষ গোলাম নবী আলমগীর উপস্থিত সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান এবং তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি