• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না?

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আলোচিত আনিছ মালের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ ৩জনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।

NEWS ROOM / ১৪৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আবুল হাসনাত স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের বক্তব্য ও মামলার অভিযোগ সূত্রে জানাগেছে, গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পর পর ৩টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে ওই এলাকার চাঁদাবাজ চক্রের চিহ্নিত সন্ত্রাসী মৃত আবদুল ওয়াদুদের ছেলে আলোচিত আনিছ মাল। ঘটনার বিরণে জানাগেছে, গত ১৪ আগষ্ট ভেদুরিয়ার ব্যাংকেরহাট বাজারে আনিছ মাল ও তার লোকেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ নোমানকে বাজার ডাকের টাকা উত্তোলনের জের ধরে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। ২য় দফায় সন্ত্রাসী আনিছ মাল গত ৩১ আগষ্ট রাত ৯টার দিকে ওই এলাকার ব্যাবসায়ী ও সাংবাদিক নাজিম উদ্দিনকে পূর্ব শত্রুতার জের ধরে আনিছ মাল, নুরনবী, মাইনউদ্দিনসহ একটি সন্ত্রাসী চক্র নাজিম উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়।

এসময় সন্ত্রাসীরা তার পকেটে থাকা নগদ ৬০ হাজার টাকা, একটি পালসার মোটর সাইকেল ও একটি স্যামসাং মোবাইল, সাংবাদিকতার পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সসহ ব্যবসায়ীক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত নাজিম উদ্দিনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে ভোলা সদর থানায় একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ বিষয়ে ভোলা সদর থানার অফিসার ইন-চার্জ মিজানুর রহমান জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পর গত ১ সেপ্টেম্বর ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা ৭নং ওয়ার্ডের কৃষক ইউসুফ শনির উপর আনিছ মালের নেতৃত্বে হামলা চালায়, আবু, নশু মাল, গিয়াস উদ্দিন, নান্টু মালসহ একটি সন্ত্রাসী চক্র। আহত ইউসুফ শনি আরো অভিযোগ করে বলেন, তিনি মহিষের খামারের ঘরে রাখা ৩লাখ টাকা নিয়ে সমিতির কিস্তি দেয়ার জন্য বের হন।

এসময় আনিছ মালের সহযোগীতায় সন্ত্রাসীরা তার পকেট থেকে ৩লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ইউসুফ শনি এ টাকা দিতে আপত্তি করলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়া তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে অভিযুক্ত আনিছ মালের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ আহত ভূক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি