• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

NEWS ROOM / ১১৯ বার ভিউ
আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছে। শনিবার (২৫ মে) সন্ধ্যায় চরফ্যাশন-শশিভূষণ সড়কের বিআরডিবি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর হোসেন মাঝির ছেলে মো. তানজিদ আহমেদ (১৭) ও চরফ্যাশন উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে মো. ইমন হোসেন (১৭)। তারা দু’জন ৯ম শ্রেণির শিক্ষার্থী। চরফ্যাশন উপজেলার দু’টি মাধ্যমিক বিদ্যালয়ে তারা পড়াশোনা করতেন।ছোটবেলা থেকে তারা দু’জন একে অপরের বন্ধু। বিকেলে একটি মোটরসাইকেল নিয়ে তারা দু’জন ঘুরতে বেড়িয়ে ছিলেন।

নাছির নামের এক স্থানীয় বাসিন্দা সাংবাদিকদের জানান, শনিবার সন্ধ্যায় শশিভূষণ থেকে একটি মোটরসাইকেলে করে চরফ্যাশন আসছিল তানজিদ ও ইমন। বিআরডিবি রোড এলাকায় গিয়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন গাড়িকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারায় তারা। এ সময় তারা সড়কের পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুর বিষয়টি চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি