• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার।

ভোলা সদর উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ

NEWS ROOM / ১১২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১০ মে, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
প্রতিক পাওয়ার পর থেকেই জমে উঠেছে ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন। মোটরসাইকেল মার্কায় মোঃ ইউনুছ মিয়ার পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে পুরো সদর উপজেলায়। তরুন ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে ইউনুছ মিয়া। পাড়া মহল্লার আলোচনায় তার বিকল্প কাউকে দেখছে না স্থানীয় বাসিন্দারা।
ইতিমধ্যে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি জনগনের ভালোবাসা ও সমর্থন দু’টো তেই বেশ সারা পাচ্ছেন। অপরদিকে অন্যন্য প্রার্থীদের তুলনায় মোহাম্মদ ইউনুছ মিয়া প্রচার ও আলোচনায় বেশ এগিয়ে আছেন।
মাদক মুক্ত, সন্ত্রাস, ভূমিদস্যু ও চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক উপজেলা গড়তে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ।
ভোলা সদর উপজেলা নিবার্চনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা স্মার্ট বাংলাদেশ গঠনের। তারই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ হবে আধুনিক ও স্মার্ট। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের প্রাপ্য সেবা পৌঁছে দিতে হবে তাদের দুয়ারে। একটি আধুনিক উপজেলা গঠনে কাজ শুরু করতে হবে প্রতিটি ওয়ার্ড পর্যায় থেকে। বিশেষ করে তরুন প্রজন্মের যারা আছে তারাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ এবং তরুণরাই হবে একেকজন উদ্যেক্তা।
তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিতে না, কাজে বিশ্বাসী। আমি নির্বাচিত হলে ভোলা সদর উপজেলা হবে মাদক মুক্ত, সন্ত্রাস, ভূমিদস্যু ও চাঁদাবাজ মুক্ত। আমার কাছে এগুলোর কোন স্থান নেই। মানুষের জান মালের নিরাপত্তার স্বার্থে ও জনগণের কল্যানে নিজেকে জনগণের কাছে সমর্পণ করতে চাই। এছাড়া শিক্ষার ক্ষেত্রে মান উন্নিত করন, ইভটিজিং মুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ, গরীব দুঃস্থদের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত একটি আধুনিক স্মার্ট উপজেলা রুপান্তরিত করতে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করছি। আগামী ২১ মে ভোট গ্রহন অনুষ্টিত হবে এবং দলমত নির্বিশেষে ভোলা সদর উপজেলার সর্বস্তরের জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সেই ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি