• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

চশমা প্রতিকে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনসুরুল আলম

NEWS ROOM / ১০১ বার ভিউ
আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
আসন্ন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মনসুরুল আলম চৌধুরী।
নির্বাচন কে সামনে রেখে চশমা মার্কা প্রতিক নিয়ে ভোটারদের কাছে প্রার্থী ও তার সমর্থকরা মাঠ চষে বেড়াচ্ছেন।
উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। হোটেল-রেস্টুরেন্ট, পাড়া মহল্লায় প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন তিনি।
প্রতিদিনই উপজেলার কোনো না কোনো এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।সাধারন মানুষের অধিকার নিশ্চিত করতে তার নির্বাচনী এলাকায় সকলের ভোট চান তিনি। অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।
বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অন্য প্রার্থী যতজন প্রতিদ্বন্ধিতা করবেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন মনসুরুল আলম চৌধুরী।ভোলার বোরহানউদ্দিনের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান তিনি,তার বাবা মরহুম ফকরুল আলম চৌধুরী নসু মিয়া কুতুবা ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন,মনসুরুল আলম চৌধুরী নিজেও বাবার মতো বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। সেই অভিজ্ঞতার আলোতে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানে বোরহানউদ্দিন উপজেলাকে একটি মডেল উপজেলা করতে সকলের কাছ থেকে দোয়া ও চশমা মার্কায় ভোট চান তিনি।
অপরাধমুক্ত সমাজ গঠনে ও সকল শ্রেণী পেশার মানুষের অধিকার নিশ্চিত করতে তিনি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন। তিনি অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।
এদিকে অনেক সচেতন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে,মনসুরুল আলম চৌধুরী একজন সৎ,বিনয়ী,নিষ্ঠাবান ও যোগ্য প্রার্থী।তিনি নির্বাচিত হলে সমাজে নিঃস্বার্থ ভাবে কাজ করবে তাই যার যার অবস্থান থেকে মনসুরুল আলম চৌধুরীকে বিজয়ের লক্ষ্য কাজ করে যাচ্ছেন সাধারন ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি