• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে মিলল হারানো শিশু,বাবার কোলে ফিরল আদিব সিঁড়ি পরিষ্কারকে কেন্দ্র করে ভোলা হাসপাতালে হাতাহাতি,ঘণ্টাব্যাপী কর্মবিরতি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রে প্তার,মামলায় বাবাও আসামি

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

অবচেতন মন
— মোঃ মহিউদ্দিন
———————
দগ্ধ-বিদগ্ধ হৃদয়ে
অতৃপ্ততার দহন,
যেন জ্বলন্ত আগ্নেয়গিরির
বিক্ষিপ্ত লাভার ঝরনা
হৃদয়ে প্রবাহমান !
এক ব্যতিক্রমী অশান্ত জীবন !
সেথায় নিস্তব্ধ-স্তব্ধ শব্দহীন,
নেই কোন পাখির কুজন !
নেই অরণ্য ঘন বন !
যাক্কুম ফলের উদ্ভট গন্ধ
ছড়ায় প্রতিদিন,
তীক্ষ্ণকাঁটার আঘাতে
ক্ষতবিক্ষত প্রাণ।
সেথায় নিত্যই চলে
অসুরের আক্রমণ !
সীমারের তীক্ষ্ণ খঞ্জর
হিংস্র হায়েনাদের তর্জন-গর্জন।
হৃদয়ে রন ক্ষেত্র
চিন্তারা সব যুদ্ধাহত সৈনিক
ধু-ধু মরুময় সবুজ হীন,
এক ব্যতিক্রমী জীবন !
এথায় সেথায় নিরানন্দ
চলন বলন!
মাঝেমধ্য কুম্ভকর্ণের মতো
ঘুমিয়ে থাকা দীর্ঘক্ষণ,
এক অবচেতন মন !


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি