• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলায় এতিমখানার ইয়াতিম শিশুদের সাথে ইফতার করে আবারো প্রশংসায় ভাসছেন এসপি মাহিদুজ্জামান

NEWS ROOM / ১৯৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪




সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
তীব্র শীত প্রবাহে গভীর রাতে ছিন্নমূল মানুষের পাশে থেকে অসহায়-দুস্থদের বাড়িতে গিয়ে গিয়ে কম্বল বিতরণ করে প্রশংসা ও আলোচনায় এসেছিলেন ভোলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।
ফের আবারো পবিত্র মাহে রমজানে এতিমখানার ইয়াতিম শিশুদের সাথে এক সাথে ইফতার করে আলোচনায় এসে সকলের প্রশংসায় ভাসছেন তিনি।
রবিবার (১৭ মার্চ ২০২৪) পশ্চিম চরনোয়াবাদ খেয়াঘাট সড়কের আবূবকর সিদ্দীক (রাঃ) ইসলামিয়া বহুমূখী মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় ভোলা জেলার পুলিশ সুপারের উদ্যোগে অত্র মাদ্রাসার এতিম শিশুদের জন্য ইফতার এ আয়োজন করা হয়।
এসময় ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম মাদ্রাসার সকল ইয়াতিম শিশুদের খোঁজ নেন এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে শুনেন।পবিত্র রমজান মাসে অত্র মাদ্রাসার কমিটির সদস্য ও শিক্ষকদের শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার তাগিদ দেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার জন্য বলেন। পরবর্তীতে তিনি ইয়াতিম শিশুদের সাথে দোয়া ও মুনাজাত এ অংশগ্রহণ করেন এবং ইয়াতিম শিশুদের নিজ হাতে ইফতার বণ্টন করেন এবং তাদের সাথে ইফতার করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) আছাদুজ্জামান,ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া,ডিআইও-১ জেলা বিশেষ শাখা,ভোলাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি