• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ

বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞ অমান্য করে মাছ শিকার করায় জরিমানা,জাল-মাছ ও নৌকা জব্দ

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ,
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ঝাটকা ইলিশ ও নিষিদ্ধ বেহুন্দী জালে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করায় ৩ জেলেকে জরিমানা,জাল ও নৌকা জব্দ করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে,জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ উপলক্ষে ১৭ মার্চ রবিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামানের নেতৃত্বে বোরহানউদ্দিনের মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মনছুর,ওহিদ,রিয়াদ সহ ৪ জেলেকে আটক করা হয় এবং ৫০ হাজার মিটার অবৈধ বেহুন্দী জাল (যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা)এবং ২ টি মাছ ধরার নৌকা ও ৫ মন মাছ জব্দ করা হয়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে মনছুর,ওহিদ,রিয়াদ কে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা এবং নৌকা ২ টি ওপেন নিলামে সর্ব সাধারনের উপস্থিতিতে ৩৯ হাজার টাকা বিক্রি করা হয়,জব্দকৃত মাছ এতিমখানা ও অসহায়-দুস্থ মানুষের মাঝে বিতরণ,জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান বলেন,জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাসের অভিযানের অংশ হিসেবে আজ মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জেলেকে জরিমানা,জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত নৌকা নিলামে বিক্রি করে সংশ্লিষ্ট অর্থ সোনালী ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং ১ জনের বয়স কম হওয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং জব্দকৃত মাছ এতিমখানা ও অসহায়-দুস্থ মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি বলেন জনস্বার্থে এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা সহ বোরহানউদ্দিন থানা পুলিশ,নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের কর্মকতাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি