• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে আযানের সাথে সাথে দোকানপাট বন্ধ করে মসজিদে যাওয়ার ঘোষণা প্রশংসায় ভাসছে এই উদ্যোগ

NEWS ROOM / ১৬৫ বার ভিউ
আপডেট : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪




মোঃ হাসনাইন আহমেদ , ভোলা প্রকাশ ।।

মুসলিম সম্প্রদায়ের পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এবং সেই ফরজ নামাজ আদায়ের জন্য আজানের সাথে সাথে সকল দোকানপাট বন্ধ করে সকল ব্যবসায়ী নামাজের উদ্দেশ্যে চলে যায়। আর এই সুন্দর কার্যক্রম চালু হয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।

পাঁচ ওয়াক্ত নামাজের আজানে সকল দোকানপাট বন্ধ হয়ে ব্যবসায়ীরা ছুটছে মসজিদে নামাজ আদায়ে। কি একটু অবাক হচ্ছেন? অবাক হলেও সত্য ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২৪ ফেব্রুয়ারী শনিবার থেকে এই সুন্দর মহৎ কাজ শুরু হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির, ব্যবসায়িক সমিতির সম্মিলিত চেষ্টায় গত শনিবার থেকে মাইকিং শুরু হয় বাজারগুলোতে। মাইকিং এ জানানো হয় পাঁচ ওয়াক্ত নামাজের আজানে সকল দোকানপাট বন্ধ রেখে নামাজের উদ্দেশ্যে যাবে সবাই। ঠিক এই মাইকিং এর পর পর বোরহানউদ্দিন বাজারের ব্যবসায়িরা দোকানপাঠ বন্ধ রেখে মসজিদে যায়। যা ইতোমধ্যে সর্ব মহল প্রশংসা পাচ্ছে। স্থানীয় সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানায়।

এ বিষয়ে ভোলা বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির বলেন , ভোলা ২ আসনের এমপি মহোদয় আলী আজম মুকুল ও পৌর মেয়র রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় এরকম সুন্দর কাজগুলো আমি সবসময়ই করতে চাই আশা করি সবাই সহযোগিতা করবে ও হিন্দু সম্প্রদায়ের ভাইদের দোকান খোলা থাকবে ।

মুসলিমদের এমন মহৎ উদ্যোগকে সম্মান জানিয়ে বোরহানউদ্দিন উপজেলার হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা

তাদের দোকান বন্ধ রাখে এবং মুসলিমদের নামাজ শেষে তাদের সাথে পুনরায় দোকান খুলে।

এদিকে এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন বাজার মসজিদের ইমাম সাহেব।

বোরহানউদ্দিনে আযান হলেই দোকানপাট বন্ধ করে মসজিদে নামাজ আদায় এবং নামাজ শেষে দোকান খোলার উদ্যোগ সফল ভাবে চলমান থাকায় জনপ্রতিনিধি, প্রশাসন ও ব্যবসায়ীদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাজার মসজিদ এর খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি