• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে অবৈধ কারেন্ট জাল জব্দ,আগুনে পুড়িয়ে বিনষ্ট

NEWS ROOM / ১৫৮ বার ভিউ
আপডেট : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৯ জানুয়ারি দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নিবার্হী কর্মকতা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় পরে বোরহানউদ্দিন উপজেলা তেঁতুলিয়া নদী সংলগ্ন খেয়াঘাট এলাকায় জব্দকৃত জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান বলেন,মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
তিনি বলেন,জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা,উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকতা মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি