• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

ভোলায় যুবকের লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহত

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি

ভোলায় সুজন (৩২) নামে এক যুবকের লাঠির আঘাতে আব্দুর রব (৬০) নামের স্থানীয় এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সুজনকে আটক করেছে।

রোববার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ এলাকার কালীখোলা নামক জায়গায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রব সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদুর চর গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা। আটক সুজন একই গ্রামের ৬ ওয়ার্ডের আলি আহমেদ গাজীর ছেলে। তিনি মাদক মামলায় বেশ কয়েকমাস ভোলা কারাগারে ছিলেন। কিছুদিন আগে কারাগার থেকে জামিনে বের হয়েছেন। এক বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এরপর থেকে লাঠিতে ভর করে তিনি চলাফেরা করতেন।

নিহতের ভাই আব্দুল হাই ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া সাংবাদিকদের জানান, বেলা সাড়ে ১২টার দিকে এক নারী চরনোয়াবাদ এলাকা থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সুজন ওই নারীর সামনে দাঁড়িয়ে কিছু টাকা ভিক্ষা চায়। নারী ভিক্ষা দিতে অপারগতা প্রকাশ করলে সুজন ওই নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় সবজি বিক্রেতা আব্দুর রব সবজি নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় তিনি তার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজন তার হাতের লাঠি দিয়ে সবজি বিক্রেতাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে সুজনকে আটক করেছে। আব্দুর রবের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি