• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ভোলা ৩ আসনে নৌকার প্রার্থী এমপি শাওনের বিকল্প কাউকেই দেখছেন না সাধারণ ভোটাররা

NEWS ROOM / ১০৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা-৩ আসন (লালমোহন-তজুমদ্দিন) এর উন্নয়নে যার অবদান সবচেয়ে বেশি তিনি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ও ৩ বারের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
২০১০ সালের ২৪ এপ্রিল ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। অল্প সময়ে লালমোহন-তজুমদ্দিনের উন্নয়নের মাধ্যমে জনগণের নজড় কাড়তে সক্ষম হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সু-সংগঠিত করেছে দলীয় কার্যক্রম, প্রাণ খুঁজে পেয়েছে নেতা কর্মীরা।
দলমত নির্বিশেষে লালমোহন-তজুমদ্দিনের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করছেন এমপি শাওন।শিক্ষা খ্যাতে রয়েছে এমপি শাওনের গুরুত্বপূর্ণ অবদান। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা ও নতুন ভবন নির্মানসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবদান রাখেন।
তথ্য প্রযুক্তিতে এ অঞ্চলের মানুষকে এগিয়ে নিতে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করেন। অবহেলিত এই অঞ্চলের অধিকাংশ এলাকায় এখন পৌছে গেছে বিদ্যুৎ। সন্ধ্যার পরই আলোকিত হয়ে ওঠছে গ্রামের প্রতিটি ঘর দুয়ার।
লালমোহন ও তজুমুদ্দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ ও মাদকমুক্ত করতে লালমোহন থানার কার্যক্রম জোড়ালো করার পাশাপাশি আরো ২ টি পুলিশ ফাঁড়ি করেন তিনি।
এ উপজেলায় কয়েকটি দূর্ঘম চরঅঞ্চলকে জনবসতি হিসেবে গড়ে তোলা এবং তাদের নিরাপদ বাসস্থানের জন্য ব্যাপক উন্নয়নকরেন।পরপর ৩ বার বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন লালমোহন-তজুমদ্দিনের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকায় সাধারণ মানুষ তাকে “দ্বীপবন্ধু” উপাধিতে ভূষিত করেছেন।
আগামী নির্বাচনে ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) সরকার দলীয় আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী শাওন কে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান এখানকার ভোটাররা তার বিকল্প নেই বলে মনে করেন এখানকার জনগণ।
তাই নৌকা প্রতীকের জয় নিশ্চিত করতে গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই ভোলা ৩ আসনের জনপ্রিয় এই সংসদ সদস্য নেতাকর্মীদের নিয়ে ফজরের নামাজ শেষ করে রাত পর্যন্ত চালিয়ে প্রচারণা চালিয়েছেন এমন কি গত বৃহস্পতিবার শেষ দিনে ও লালমোহন-তজুমদ্দিনের বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক সহ নানা কর্মসূচি পালন করছেন এই প্রার্থী।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা ৩ আসনের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী শাওন বলেন,আমি লালমোহন ও তজুমুদ্দিনের অবহেলিত জনপদকে উন্নয়নের অগ্রযাত্রায় রুপান্তরিত করেছি,সাধারণ মানুষ এই উন্নয়নকে অব্যাহত রাখতে আমাকে চতুর্থ বারের বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবে বলে মনে করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি