• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশের জনগনের কাছে বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে নাম লিখিয়েছেঃতোফায়েল আহমেদ

NEWS ROOM / ১৫১ বার ভিউ
আপডেট : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

এম রহমান রুবেল ভোলা প্রকাশ !

বাংলাদেশে একটা সন্ত্রাসী দল আছে সেই দল টার নাম হল বিএনপি। বিএনপি সন্ত্রাসী দল হিসেবে বাংলাদেশের জনগনের কাছে নাম লিখিয়েছে।

এই দলটা সন্ত্রাসী কর্মকান্ড করে দেশের শান্তি প্রিয় সাধারন জনগন ও ব্যবসায়ী সহ ঘুমন্ত জনগনের উপর সন্ত্রাসী হামলা করে মানুষ হত্যা করছে বলে জানান আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের আ’লীগের মনোনিত প্রার্থী তোফায়েল আহমেদ। সোমবার (১ জানুয়ারী) বিকালে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমদ আরো বলেন, উত্তর দিঘলদীতে রাস্তাঘাট, পোল, কালভার্ট সহ সকল দৃশ্যমান উন্নয়নের দাবিদার আমি সব আমার করা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে আর বিএনপি মানুষ হত্যা, গাড়ি, ট্রেন, হাসপাতালে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে।

এ সভায় উত্তর দিঘলদী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর এর সভাপতিত্বে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আঃমমিন টুলু, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা আ’লীগের সহ সভাপতি দোস্ত মাহমুদ, জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজুরুল ইসলাম গোলদার, প্রমুখ।

আমার জীবনের সব স্বপ্ন পূরন হয়েছে মাত্র একটি স্বপ্ন এখনো অপূরন্য রয়ে গেছে সেটি হলো ভোলা বরিশাল ব্রীজ। আমি বেচে থাকলে এই স্বপ্নটাও বাস্তবায়ন করবই।

দেশের মানুষ এখন শান্তি চায় আর শান্তিতে থাকতে চাইলে শান্তির প্রতিক ও উন্নযনের প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে আ’লীগ সরকার শেখ হাসিনা কে জয়যুক্ত করতে হবে।

আ’লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসলে ভোলার অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে। ভোলায় পর্যাপ্ত পরিমানে গ্যাস পাওয়া গেছে। সেই গ্যাস ব্যবহার করে ভোলাতে শিল্প কল কারখানা গড়ে তোলা হবে।এখানের ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আর শিল্প কল কারখানা হলে বেকার যুবকের বেকারত্ব কমবে ভোলা কে শিল্প নগরীতে পরিনত করা হবে। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা-উপজেলা-ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি