• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে শতবার ভাবুন: অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয়

আমার স্বপ্ন ভোলা বরিশাল ব্রিজ হবেই – তোফায়েল আহমেদ

NEWS ROOM / ১৯৩ বার ভিউ
আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

মোঃ হাসনাইন আহমেদ , ভোলা প্রকাশ।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে চরসামাইয়া ইউনিয়নে আওয়ামিলীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সদর উপজেলার চরসামাইয়া পরিষদের মাঠে ইউনিয়ন আওয়ামিলীগের আয়োজনে, সদর উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায়, চরসামাইয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও চরসামাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মাতব্বরের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদীয় আসন ১১৫ ভোলা ১ আসনে বাংলাদেশে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ সকল জেলার মধ্যে ভোলা জেলা হলো সবচেয়ে উন্নয়নশীল জেলা। ভোলার গ্রামগুলো শহরে রুপান্তরিত হয়েছে, রাস্তাঘাট কালভাট সব কিছু পাকা হয়েছে তাই এই উন্নয়ন কে চলমান রাখতে আগামী ৭ তারিখে আপনার ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ১ টি ভোট দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া। শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে বিদুৎ, মেট্রোরেল এতো উন্নয়ন হয়েছে যা বলে শেষ করা যাবে না। আমার স্বপ্ন ভোলা বরিশাল ব্রিজ করা সেটা আজ হোক কাল হোক হবেই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামিলীগের সহ সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, সদর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নজরুল গোলদার এছাড়াও জেলা উপজেলা ও চরসামাইয়া ইউনিয়ন আওয়ামিলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি