• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ২৯ এপ্রিল ইতিহাসের এই দিনে লন্ডভন্ড হয় ভোলাসহ উপকূলীয় এলাকা ভোলায় এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের রাস্তা। ‎বোরহানউদ্দিনে সরকারের টিফিনে শিক্ষার্থীদের জন্য কাঁচা কলা, ক্ষোভ অভিভাবকদের রিয়াজ সভাপতি সোহেল সম্পাদক, ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন। ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন  ভোলায় ইএসডিও’র উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত, ১১৭ জনের চাকরি নিশ্চিত ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা “নিখোঁজ সংবাদ”সাগর চন্দ্র দে গত ১৫ এপ্রিল আনুমানিক সকাল ১১ টায় বাসা থেকে বের হয়েছে আর আসে নাই। যদি কোন হৃদয়বান ব্যাক্তি তাকে বা তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন।মোবাইল নাম্বার : 01323001045 ভোলার পিআইও বিজন কৃষ্ণ খরাতী বরিশালে গ্রে/ফতার!

ঐক্যবদ্ধ আ’লীগ কে কোন অপশক্তিই পরাজিত করতে পারে নাঃভোলায় তোফায়েল আহমেদ।

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

ঐক্যবদ্ধ আ’লীগ কে কোন অপশক্তিই পরাজিত করতে পারে নাঃভোলায় তোফায়েল আহমেদ।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পশ্চিম ইলিশায় অনেক উন্নয়ন করেছি। ভোলা বরিশাল ফেরী চালু করে ভোলার সাথে বরিশালের সংযুক্ত করে দিয়েছি এবং ভোলা কে নদীর ভাঙ্গন রোধে কাজে করেছি, সড়ক নির্মাণসহ সকল ধরনের উন্নয়ন প্রকল্প অনুমোদন ও কাজ করেছি।

বিএনপি একটি সন্ত্রাসী দল তাদের কে বাংলাদেশের জনগন সরকারে আর দেখতে চায় না বিএনপি মানুষ হত্যার রাজনীতি করে তাই জনগনের জানমাল রক্ষায় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঐক্যবদ্ধ আ’লীগ কে কোন অপশক্তি ই পরাজিত করতে পারে না। আ গামী ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভাবে আমাকে জয়যুক্ত করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সকলিই একত্রে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে বলে জানান আ’লীগের উপ দেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের আ’লীগের মনোনিত প্রার্থী তোফায়েল আহমেদ।

পশ্চিম ইলিশা ইউনিয়নের জন্য আমি অনেক কিছু করেছি ভোলার প্রায় কাঁচা রাস্তাগুলো পাকা করে দিয়েছি এবং বাড়ি বাড়ি শতভাগ বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি পান করার জন্য টিউবওয়েল দিয়েছি।

আগামী ৭ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে আ’লীগ সরকারকে ভোটের মাধ্য। মে ক্ষমতায় আনা হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

তোফায়েল আহমদ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ আর বিএনপি মানুষ হত্যা এবং গাড়িতে আগুন দিয়ে মানুষ মারার রাজনীতি করে।

এ সভায় পশ্চিম ইলিশা ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহে আলম এর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভোলা জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আ’লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের উপ দপ্তর সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জেলা-উপজেলা-ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি