• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ৩ বছর ৯ মাসের সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামী গ্রেফতার।

NEWS ROOM / ১৬৭ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ৩ বছর ৯ মাসের সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের চৌকস টিম।
বোরহানউদ্দিনের থানা পুলিশ সূত্রে জানা যায়,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এসআই মনজুর হোসেন এর নেতৃত্বে ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভোলা সদরে অভিযান চালিয়ে অর্থ ঋন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হাছান ও ১৩ নভেম্বর এসআই রাজিব হোসেন এর নেতৃত্বে যৌথ টিম অভিযান চালিয়ে ঢাকা থেকে প্রতারনা মামলায় ৩ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ লিটন কে গ্রেফতার করে বোরহানউদ্দিন থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ হাছান বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের জেবল হক এর ছেলে এবং লিটন একই উপজেলার টগবী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,অর্থ ঋন ও প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাছান ও লিটন নামের ২ জন কে গ্রেফতার করে ভোলা আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান,অর্থ ঋন মামলায় হাছানকে ৬ মাসের কারাদণ্ড এর পাশাপাশি চৌদ্দ লক্ষ চৌত্রিশ হাজার
টাকা জরিমানা করেছে আদালত এবং
প্রতারণা মামলায় লিটন কে ৩ বছর (তিন) মাস সশ্রম কারাদন্ড ও ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি