• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ

বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনায় থানায় অভিযোগ।

NEWS ROOM / ১৪৮ বার ভিউ
আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও চাদাঁবাজীর অভিযোগ উঠেছে হাসাননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরফান নামে এক ব্যক্তির বিরুদ্ধে,এই অভিযোগ করেন একই এলাকার মোঃ শাহীন নামে এক ব্যক্তি,এ ঘটনায় তিনি সোমবার দুপুরে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বোরহানউদ্দিন থানার অভিযোগ সুত্রে জানা গেছে,সোমবার রাত সাড়ে ১২ টায় শাহীন তার পাওনা টাকার জন্য রাকিব কাজি নামে এক ব্যক্তির কাছে তার বাড়িতে গেলে আরফান হোসেন ও পান্না ভুইয়া নামে দুই ব্যক্তি শাহীন কে এলোপাথারি মারধর করে এর ফলে তার বিভিন্ন স্থানে ফুলা ও জখম হয় পরে তার চিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার পূর্বক বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এদিকে হাসাননগর ১ নম্বর ওয়ার্ডের মমতাজ,মহিউদ্দিন,ছলেমান সহ একাধিক নারী ও পুরুষ আরফান হোসেনের নামে চাদাঁবাজীর অভিযোগ করে মিছিল করেন,এলাকাবাসীর দাবি তারা জেলে পরিবার হওয়ায় নদীতে মাছ ধরতে গেলে আরফান কে টাকা দিতে হয়,না হলে মারধর সহ এলাকায় থাকতে দিবেন না এরকম হুমকী প্রদান করেন,আরফানের অত্যাচারে তারা অতিষ্ঠ বলে দাবি করেন তারা।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেন।
হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ চৌধুরী বলেন,রাতে একটি মারামারির ঘটনা শুনেছি,আমি অভিযোগকারি শাহীন কে সাথে সাথেই বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করার জন্য বলেছি।
বোরহানউদ্দিন থানার এসআই মনজুর হোসেন বলেন,অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি অভিযুক্তর ভাই মান্না আমাদের সাথে অশোভনীয় আচরণ করেছেন যা কোন ভাবেই কাম্য নয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি