• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন। ভোলা যুগীরঘোল পানিরকল এলাকায় তীব্র যানজট,অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগীও আটকা। মায়ের জন্য এস্রাজের সুরে আবেগঘন এক বিকেল,মুগ্ধ করলেন শিল্পী আসিফ আলতাফ

বিএনপি কবরে আছে, ১৫ বছরেও কবর থেকে উঠতে পারেনি: রাজ্জাক

NEWS ROOM / ১৬৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

রাহাত হোসেনঃ

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উন্নয়নের দেশ বাংলাদেশ। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হবে। হর্টিকালচার ও টিস্যুকালচার পদ্ধতি চরফ্যাশন উপজেলার কৃষিখাতে বিপ্লব ঘটাবে। যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এ সেন্টারের কার্যক্রম শুরু হলে চরফ্যাশনের কৃষকদের ভাগ্যের পরিবর্তন হবে।’

এসময় তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। এমন কোন গ্রাম নাই, ঘর নাই, যেখানে আওয়ামী লীগের একজন কর্মী না আছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন। আপনাদের সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আমরা মনে করি বিএনপি কবরে আছে। গত ১৫ বছরেও বিএনপি কবর থেকে উঠতে পারেনি।’

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বেলা ১২ টায় চরফ্যাশনের ব্রজগোপাল টাউনহলে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১০ টায় হেলিকপ্টারযোগে চরফ্যাশন পৌঁছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বেলা ১১ টায় চরফ্যাশন উপজেলায় ২৫ একর জমিতে প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে “হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টার” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ভারপ্রাপ্ত মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান ও পুলিশ সুপার মাহিদুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি