• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ভোলার লালমোহনে রীনা রানী (৩৫) নামে চার সন্তানের এক জননীর রহস্যজনক মৃ/ত্যুর খবর পাওয়া গেছে

শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

NEWS ROOM / ১০৯ বার ভিউ
আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাব ভোলা এর আয়োজনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন দোয়া মুনাজাত ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে হয় পালিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় ৭ টায় শহরের ভোলা মোল্লা পট্টিতে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাব এর অস্থায়ী কার্যালয়ে জন্মদিনের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাবের সভাপতি মাইনুর রহমান তুহিন মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন, ভোলা জেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল মাস্টার। ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মেম্বার‌‌।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মুসলেউদ্দিন মাস্টার, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ ক্রীড়া, শিল্প, সাহিত্যে শহীদ শেখ কামালের নেতৃত্বের প্রশংসা করেন। তারা আরো বলেন, শেখ কামাল এসব গুণাবলী তাঁর পরিবার থেকে পেয়েছেন, যা তাঁর ব্যক্তিগত, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে প্রতিফলিত হয়েছে।

ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন তার বক্তব্যে বলেন, জাতির জনকের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের সময় শেখ কামাল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর এডিসি ছিলেন। তিনি আরো বলেন, শহীদ শেখ কামালের স্বপ্ন জীবনের তাৎপর্যপূর্ণ দিকগুলো বাঙালিজীবনের আদর্শ হিসেবে প্রতিফলিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি