• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বোরহানউদ্দিনে শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

NEWS ROOM / ১০২ বার ভিউ
আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশ:

ভোলার বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষকদের সম্মাননা প্রদান এবং ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভা হলরুমে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও প্রয়াত শিক্ষক পরিবারের সদস্যদের হাতে সম্মানতা স্মারকসহ অভিনন্দন পত্র ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র মো. রফিকুল ইসলাম বলেন, শিক্ষকদের সম্মাননা প্রদান একটি ইতিবাচক পদক্ষেপ। আমাদের মানুষ হিসেবে গড়ার কারিগরদের সম্মান দিতে না পারলে বুঝতে হবে আমরা সার্টিফিকেট পেয়েছি কিন্তু মানুষ হইনি। এসময় তিনি নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোবাশ্বির হাসান শিপনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)
হীরামন বৈদ্য,সাবেক প্রধান শিক্ষক অবদুল অদুদ,আবদুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান,প্রয়াত সাবেক প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামের ছেলে মো. জাকির হোসেন, প্রয়াত সাবেক প্রধান শিক্ষক আবদুল গনির ছেলে আশরাফ উদ্দিন খান।
অনুষ্ঠান শেষে প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত ও দেশ ও জনগনের শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, সাবেক শিক্ষক আবদুল হক। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ভিন্ন শেণি পেশার লোক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি