• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম।

বোরহানউদ্দিনে থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ৭ জুয়ারি আটক

NEWS ROOM / ১৫১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ৭ জুয়ারি কে আটক করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নির্দেশে ২৬ জুন রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মোঃ ছলিমুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক শাহাবুল সহ একটি টিম টগবী ইউনিয়ন এলাকা থেকে মোঃ নয়ন(২৫),মোঃ হাছনাইন(২২),নুরে আলম(২৫),আব্দুর রহিম(২৬,মোঃ লোকমান(২৪),মোঃ হাসান(২৪),মোঃ সবুজ(২৩) কে আটক করে।
আটকৃতরা বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মুলাইপত্তন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া ২৭ জুন বিকালে আজকের পত্রিকাকে জানান,আমি বোরহানউদ্দিন থানায় যোগদানের পরেই জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি,অপরাধী যে দলেরই হউক না কেন ছাড় পাবে না এই নীতিতেই আমাদের কার্যক্রম চলছে “তারই ধারাবাহিকতায় সোমবার রাতে জুয়ার আসর থেকে ৭ জুয়ারি কে আটক করে মঙ্গলবার সকালে মামলার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।তিনি আরো জানান,অপরাধ প্রবণতা কমাতে প্রতিনিয়ত বোরহানউদ্দিন থানা পুলিশের বিভিন্ন ইউনিট বিট পুলিশিং কার্যক্রম করে যাচ্ছে,সেখানে স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সকল স্তরের মানুষকে সচেতন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি