• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বোরহানউদ্দিনে ৬০ বছর পর আধুনিক লঞ্চ ঘাট টার্মিনাল উদ্বোধন করলেন এমপি মুকুল।

NEWS ROOM / ১১৯ বার ভিউ
আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

দীর্ঘ প্রতিক্ষার ৬০ বছর পর উদ্বোধন হলো ভোলার বোরহানউদ্দিন উপজেলার নবনির্মিত আধুনিক লঞ্চঘাট টার্মিনাল। শনিবার (২৪ জুন) দুপুরে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর বাস্তবায়নে নবনির্মিত লঞ্চঘাটে ১২০ ফিট লম্বা পল্টুন ও ১২৫ ফুট দৈর্ঘ্যের রাস্তা শুভ উদ্বোধন ঘোষনা করেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আধুনিক এই লঞ্চঘাট এক নজর দেখতে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে শত শত সাধারণ মানুষ। জানা গেছে,স্বাধীনতার পূর্ব থেকে চালু হওয়া এই ঘাটটিতে কোনো পল্টুন না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হতো লঞ্চ যাত্রীদের ৷প্রতিনিয়ত হাটু কোমর পানি অথবা নৌকায় করে লঞ্চে উঠতে হতো কিন্তু এখন থেকে আর সেই দূর্ভোগ থাকছে না। দীর্ঘ প্রায় ৬০ বছর পর পল্টুন পেয়ে প্রান চাঞ্চল্য ফিরে এসেছে সাধারন যাত্রীদের মাঝে ৷ উদ্বোধনের পর স্থানীয় আলতাফ কাজি ও ফারুক মিয়া জানান,পল্টুন হওয়াতে লঞ্চে উঠা নামা করতে আমাদের সুবিধা হয়েছে ৷দীর্ঘ বছর ধরে আমরা কষ্টে ছিলাম ৷ এখন সেটা থেকে মুক্ত হলাম ৷ মুদি ব্যবসায়ী মোঃ রাসেল জানান, আগে ঢাকা থেকে মালামাল আনতে আমাদের অনেক কষ্ট হতো ৷ মালামাল নামাতে গিয়ে অনেক সময় পানিতে পড়ে ভিজে যেত ।এখন পল্টুন হওয়াতে মালামাল আনতে সুবিধা হবে,খরচও অনেক কম হবে ৷ এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া,সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা,দেউলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুল,ঘাট ইজারাদার সুজন আরিন্দা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি