• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

ভোলায় তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

NEWS ROOM / ১৬০ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩

স্টাফ রিপোর্টর ।।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০২মে) দুপুরে ভোলা পৌরসভার আয়োজনে পৌরসভার হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভারতের জৈনপুর পীর সাহেব আলহাজ্ব হজরত মাওলানা হাসনাইন আহমেদ সিদ্দিকী।
এ সময় আরো উপস্থিত ছিলেন জৈনপুরী পীর সাহেব আলহাজ্ব হজরত মাওলানা ওসামা আহমেদ সিদ্দিকী, মাওলানা নাভিল আহমেদ জৈনপুরী, মাওলানা আহমাদ হামজা জৈনপুরী।
দোয়া মাহফিলে তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনা করে পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তোফায়েল আহমদের হাতকে শক্তিশালি করতে ভোল-১ আসনের সকল নেতাকর্মীরা সুসংগঠিত। ভোলা পৌরসভাকে মাদকমুক্ত এবং তিলোক্তমা পৌরসভা গড়ে তোলার পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন তিনি। একই সাথে পৌর এলাকার অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম শুরু করার প্ররতিশ্রুতিও দেন তিনি।
এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিব উল্ল্যাহ নাজু, প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, কাউন্সিলর মঞ্জুরুল আলম, শাহে আলম, এফরানুর রহমান মিথুন মোল্লা, আসাদ হোসেন জুম্মানসহ পৌরসভার কাউন্সিলরসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি