• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

বোরহানউদ্দিনে কুকুরের কামড়ে শিশুসহ -৪ জন গুরুতর আহত

NEWS ROOM / ১৮৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে হাওলাদার মার্কেট গংলগ্ন মুন্সি বাড়ির জাফরের ছেলে মাহিম (৯) ও একই এলাকার রাকি (২০), ছুমাইয়া আক্তার (৬) কুকুরের কামড়ে গুরুতর জখম হয়েছে। শুক্রবার দুপুরে দলবদ্ধ কুকুর এসে তাদেরকে কামড় দিয়ে গুরুতর জখম করে। আহতদেরকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভ্যাকসিনসহ প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা সেবা নেওয়ার পরে তারা তাদের বাড়িতে অবস্থান করছে। স্থানিয় হাওলাদার মার্কেটের ব্যবসায়ী মজিবল হক জানান, পৌর এলাকায় দলবদ্ধ কুকুর দৌড়াদৌড়ি করছে। কুকুরের উৎপাত বেড়েছে। শিশুসহ ৪ জনকে কুকুরে কামড় দিয়েছে। উপজেলা সড়কের কুকুর গুলো বিভিন্ন এলাকায় গিয়ে ছাগল, গরুসহ মানুষকে কামড়াচ্ছে। আমরাসহ পৌর এলাকার মানুষ কুকুর আতংকে রয়েছি।
পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোহাগের কাছে জানতে চাইলে তিনি বলেন, আগে পৌরসভা থেকে কুকুর মারা হত। বর্তমানে কুকুর মারা নিষিদ্ধ। তবে কুকুরে কামড়ানোর বিষয়ে আমার কোন মতামত নেই। অন্যদিকে উপজেলা সড়কের পথচারীরা জানান, উপজেলা সড়কে দলবদ্ধ কুকুর রাস্তায় শুয়ে থাকে। রাতে বাসায় যাওয়ার সময় ওই কুকুর গুলো মানুষকে ধাওয়া করে কামড় দেওয়ার চেষ্টা করে। তবে কুকুর আতংকে রয়েছে পৌর এলাকার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি