• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় কোস্টগার্ডের অভিযানের ৯ হাজার কেজি অবৈধ মাছ উদ্ধার!!

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩




সুজন হাওঃ।।

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ঢাকাগামী তাসরিফ-১ লঞ্চ থেকে ৯ হাজার কেজি অবৈধ মাছ জব্দ করার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) সকালে এসব মাছ জব্দ করা হয়েছে। জানা যায়, পরে সেসব জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় দিয়ে দেয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে এসব মাছ জব্দ করা হয়।

জব্দ করা মাছের মধ্যে রয়েছে —পোয়া, তফসে, কাঁকড়া ও দেশীয় পুঁটি। তবে এসব মাছের মধ্যে কোনো ইলিশ নেই।

জেলা মেরিন (মৎস্য) অফিসার মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তাসরিফ-১ লঞ্চে অভিযান চালিয়ে ৯ হাজার কেজি অবৈধ মাছ জব্দ করে কোষ্টগার্ড। তবে এ ঘটনায় কোষ্টগার্ড কাউকে আটক করতে পারেনি।

কোস্টগার্ড গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের উপস্থিতি টের পেয়ে মাছের মালিকরা পালিয়ে যায়। তবে লঞ্চে মাছ পরিবহনে লঞ্চ মালিকদের সর্তক করা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে জব্দ মাছের মালিকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, জব্দ করা মাছের পরিমাণ ছিল ৯ হাজার কেজিরও বেশি। কোস্টগার্ড এতিমখানায় যে মাছ বিতরণ করেছে তা পরিমাণে কম।

তবে মেরিন অফিসার বলছে, মাছের মালিকদের অভিযোগ সত্য নয়। এ অভিযোগ মিথ্যে। কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে মাছ জব্দ করায় ক্ষুব্ধ হয়ে মাছের মালিকরা মিথ্যে অভিযোগ করছে।

সুজন হাওলাদার \ ০১৭১১৯৫৪১১২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি