• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

গ্রামের মাতব্বর

NEWS ROOM / ১৮২ বার ভিউ
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

 


মোঃ মহিউদ্দিন
——–
আলিম মিয়া কলিম মিয়া
গাঁও গ্রামের মাতব্বর ,
যখন যে সরকার ক্ষমতায় আসেন
সেই দলে দেন ভর।
হুঙ্কার দিয়ে কথা বলেন
মনে নেই কোন ভয় বা ডর।

তিন গ্রামের মাথা তারা
অগাধ সম্পদ তাদের,
ধরারে তারা সরা করে
প্রতিবাদ যে করবে
সেই সাহস কাদের।

গাঁও গ্রামের সালিশদার
জমিজমা ঝগড়া -বিবাদ হলে
সকল কিছুর সমাধা করে,
সালিশ বিচারের আগে
পিছের দিয়ে হাত পাতে
ঘুষের টাকা পকেটে ভরে।

যে নগদ টাকা বেশি দেয়,
বিচার – সালিশে সেই জয়ী হয়।

আলিম মিয়ার তিন বউ
কলিম মিয়ার দুই বউ,
গ্রামের লোকজন ভয় পেলেও
ভয় পায় না বৌদের কেউ।

বউ ছেলে -মেয়েদের যদি বলেন
যেতে ডান দিকে,
তারা স্রোতের বিপরীতে চলেন
যান বাম দিকে।

দুই জনেই যদিও সমাজের মাথা,
গ্রামের লোকজন আড়চোখে দেখেন
এ নিয়ে নেই তাদের মাথা ব্যথা।

এক কথায় তারা দূরভিসন্ধিবাজ
খুবই ধুরন্ধর,
সব সময় কুচিন্তা করেন
কখন কাকে প্যাঁচে ফেলবে
আপন কিবা পর।

তাদের সংসারে সুখ- শান্তি নেই
সংসার ছারখার,
তবুও তারা গ্রামের মাতব্বর
নামকরা সালিশদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি