• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

নাবিল হায়দারের দাফন সম্পন্ন

NEWS ROOM / ২৪১ বার ভিউ
আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩




বোরহানউদ্দিন  প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগনেতা নাবিল হায়দারকে তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা শানু মিয়াবাড়ির দরজায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপিসহ হাজার-হাজার মানুষের জানাজায় অংশগ্রহণ শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শুক্রবার ৭ এপ্রিল ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্টোক জনিত কারণে তার মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শনিবার সকাল ১০ টায় তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন পৌরসভার প্রথম মেয়র বীর মুক্তিযুদ্ধা মরহুম বশির আহমেদ মিয়ার নাতি নাবিল হায়দার। বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড়মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম হায়দারের ছোট ছেলের নাবিল। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রাসেল আহমেদ মিয়ার বড় ভাইয়ের ছেলে নাবিল হায়দার। নাবিল হায়দারের মৃত্যুতে ভোলা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপিসহ,  বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা যুবলীগ, বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. এরশাদসহ সকল সাংবাদিক সংগঠন ও সর্বমহল শোক প্রকাশ করেছন। জানাজায় অংশগ্রহণ করা মুসুল্লিরা জানান, নাবিল হায়দার ছিল নম্র-ভদ্র ও একজন ভালো মানুষসহ রাজনৈতিক পরিবারের সন্তানসহ ছাত্রলীগ নেতা। নাবিল হায়দার একজন ভালো মানুষ হওয়ায় তার জানাজায় হাজার- হাজার মানুষ অংশগ্রহণ করেন। আল্লাহ্ যেন নাবিল হায়দারকে জান্নাত দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি